কোরিওগ্রাফার রুহুল আমিনের বাজিমাত

Date: 2022-05-01
news-banner
আদনান আল রাজীবের পরিচালনায় রানআউট ফিল্ম এর প্রযোজনায় বাংলালিংক টিভিসি মেহজাবিন চৌধুরীকে নিয়ে সম্পাদন হয়। 

সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ কে নিয়ে সামিউর রহমানের পরিচালনায় এবং ইন্ডিরিল এর প্রযোজনায় গ্রামীন ফোনের টিভিসি সম্পাদন হয়। এছাড়াও একই পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের তত্ববধয়ানে বিকাশেরও একটি টিভিসি সম্পাদন করেন রুহুল। 

এছাড়াও রুহুল আমিন শাওমী বাংলাদেশের জন্যে আনওয়ে পাটোয়ারীর পরিচালনায় রানআউট ফিল্ম এর প্রযোজনায় টিভিসি সহ শুভব্রতে সরকারেও পরিচালনায় কন্ঠশিল্পী মমতাজ, বেলাল খান, জাহের আলভী এবং রেহনুমা মোস্তফাকে নিয়ে কোরিওগ্রাফি করেন 'বাপের বড় পোলা' নামক মিউজিক ভিডিওতে 

টিভিসি গুলো নিয়ে জানতে চাইলে কোরিওগ্রাফার রুহুল আমিন বলেন, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। প্রতি বছরই ঈদ আয়োজনে নির্মাতা প্রতিষ্ঠান গুলো দর্শকদের জন্য চমৎকার কিছু নিয়ে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আশা করছি দর্শকশ্রোতারা আমাদের কাজ দেখে খুব খুশি হবেন। এরই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই সকল নির্মাতা প্রতিষ্ঠান এবং পরিচালকবৃন্দদের আমার কাজে ভরসা রাখার জন্যে। সবাইকে জানাই অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। 

Leave Your Comments